আলোকিত পৃথিবী বিনির্মানের অঙ্গীকার নিয়ে শিক্ষানগরী রংপুরের মাটি ও মানুষের কল্যানে প্রতিষ্ঠিত ফাইয়াজ স্কুল এন্ড কলেজ, রংপুর। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যখন এক শ্রেণীর ব্যক্তি শিক্ষা বানিজ্য নিয়ে উন্মাদ, যখন দেশের শিক্ষাঙ্গণ গুলো প্রকৃত জ্ঞানী ও আদর্শ নাগরিক তৈরির বিপরীতে কেবলমাত্র “জিপিএ ৫” এর প্রতিযোগিতায় লিপ্ত, যখন মানুষ গড়ার আঙিনায় শৃঙ্খলার সংকট প্রকট, যখন জ্ঞানী গুণী, শিক্ষিত সেবায়েতগণ অবরুদ্ধ- এমনই এক ক্রান্তিকালে মেধা, জ্ঞান ও প্রতিভা বিকাশের ইস্পাতকঠিন এক মহা দায়িত্ব নিয়ে শিক্ষা বিস্তারে নবদিগন্তের সূচনা করেছে “ফাইয়াজ স্কুল এন্ড কলেজ, রংপুর”
ফাইয়াজ স্কুল এন্ড কলেজ, রংপুর একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে ১.৫ কি. মি. দক্ষিণে রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত নিরাপত্তায় নির্ভরযোগ্য, সম্পূর্ণ কোলাহলমুক্ত মনোরম পরিবেশে অত্র প্রতিষ্ঠানটি অবস্থিত। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ এ কার্যক্রম শুরু করে এবং ২০১৬ সালের ৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। অত্র প্রতিষ্ঠানটি প্রথমে, প্রতিষ্ঠাতা জনাব মোঃ ফজলুল হক- এর কনিষ্ঠ পুত্র মোঃ ফাইয়াজ হক সাদ (জন্মঃ ১৪-০৪-২০১৫) এর নামানুসারে "ফাইয়াজ কিন্ডারগার্টেন" নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। কয়েকমাসের মধ্যেই উন্নত ও মানসম্মত আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে "ফাইয়াজ কিন্ডারগার্টেন" এর পরিবর্তে "ফাইয়াজ স্কুল এন্ড কলেজ, রংপুর" নামকরণ করে যাবতীয় কার্যক্রম পরিচালনা শুরু করে। প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জনাব মোঃ ফজলুল হক ও তার সহধর্মিনী মোছা. খাদিজা খাতুনের সুযোগ্য নেতৃত্বে ফাইয়াজ স্কুল এন্ড কলেজ আজ একটি আদর্শ ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এই ত্যাগী পরিবারটির নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির পথে এগিয়ে চলেছে।
উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানটির আবাসিক ব্যবস্থাপনা উন্নত এবং সর্বমহলে প্রশংসিত। শিশু কিশোরদের আনন্দের সাথে পাঠদানের পাশাপাশি আদর্শ পরিবেশ সৃষ্টির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক এবং মানসিক সমৃদ্ধি অর্জনের অভীষ্ট লক্ষ্যে পৌছে দিতে “ফাইয়াজ স্কুল এন্ড কলেজ” বদ্ধ পরিকর। ২০১৬ সাল থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় ফাইয়াজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অসামান্য ফলাফল ছিনিয়ে এনেছে। এমনকি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স¦নামধন্য মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। যা আমাদের জন্য নিতান্তই গর্বের। আমরা আশাবাদি, এই প্রতিষ্ঠানটি আগামী দিনেও অত্র অঞ্চলের সীমানা পেরিয়ে দেশ বিদেশের মাটিতে সোনার বাংলার মা, মাটি ও মানুষের মাথা উঁচু করে রাখবে ইন্শাআল্লাহ। এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে এ পদযাত্রায় সম্মানিত সকল সুধীজন, শিক্ষানুরাগী ব্যক্তি ও অভিভাবকদের অকুন্ঠ সমর্থন, সার্বিক সহযোগীতা, পরামর্শ আমাদের একান্ত কামনা।
অনুমতি, অধিভুক্তি এবং স্বীকৃতি
প্রাথমিক পর্যায়ে পাঠদানের অনুমতিঃ ২০ নভেম্বর, ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিস রংপুর, স্মারক নং: জেপ্রাশিঅ/রং/৪১২৫(১৫) অনুযায়ী ফাইয়াজ স্কুল এন্ড কলেজকে প্রাথমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।
নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতিঃ ০৮ জুন, ২০২০ এ শিক্ষা মস্ত্রণালয়ের স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭২.৩৩.০০১.১৭.৬৬ তে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদানে মন্ত্রণালয়ের সম্মতির প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর স্মারক নং- মাউশিবোদি/বিদ্যা/অনু/২০২০/১৯৯৯(১২) অনুযায়ী ফাইয়াজ স্কুল এন্ড কলেজ রংপুরকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়
মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতিঃ ২৫/১০/২৩ তারিখের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর স্মারক নং- মাউশিবোদি/বিদ্যা/অনু/২০২৩/৪৪(১৩) এর প্রেক্ষিতে ফাইয়াজ স্কুল এন্ড কলেজ রংপুরকে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।
একাডেমিক স্বীকৃতিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর স্মারক নং- মাউশিবোদি/বিদ্যা/অনু/২০২৩/১২৬(১৩) এর প্রেক্ষিতে ফাইয়াজ স্কুল এন্ড কলেজ রংপুরকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়।
অধিভুক্তিঃ ফাইয়াজ স্কুল এন্ড কলেজ, রংপুর সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে সরকারী নীতিমালা অনুযায়ী এন সি টি বি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণে পরিচালিত।